প্রিয় পাঠক লক্ষ্য করুন

জোনাকী অনলাইন লাইব্রেরীতে আপনাকে স্বাগতম | জোনাকী যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে লিংকটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি | এছাড়াও যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী তারা jaherrahman@gmail.com এ মেইল করার অনুরোধ করা হচ্ছে | আপনার অংশগ্রহণে সমৃদ্ধ হোক আপনার প্রিয় অনলাইন লাইব্রেরী। আমাদের সকল লেখক, পাঠক- শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা- অভিনন্দন।

ট্রিমরফিক সংখ্যা | মরুভূমির জলদস্যু


যে সমস্ত সংখ্যার কিউবের শেষে সেই সংখ্যাটি থাকে তাদেরকে ট্রিমরফিক সংখ্যা (Trimorphic number) বলে। যেকোনো একটি সংখ্যা নিন, তাকে কিউব করুন, যোমন : ৪^৩ = ৬৪। যে সংখ্যাটিকে কিউব কররা হলো সেই সংখ্যাটিই দেখি উত্তরের সর্বশেষ অংক!! সব সংখ্যার ক্ষেত্রেই কিন্তু এমনটা হয় না। যেমন ৭ দিয়ে করলে; ৭^৩ = ৩৪৩। শেষে কিন্তু ৭ আসলো না। আবার যদি ২৫ নিয়ে চেষ্টা করি তাহলে; ২৫^৩ = ১৫৬২৫। এবার কিন্তু নতুন সংখ্যাটির শেষে ২৫ই এসেছে। এভাবে যে সমস্ত সংখ্যার কিউবের শেষে সেই সংখ্যাটি থাকেবে সেগুলিই ট্রিমরফিক সংখ্যা। এক অংকের ট্রিমরফিক সংখ্যা (trimorphic number) আছে মোট ছয়টি- যথা - ০, ১, ৪, ৫, ৬ ও ৯। ০^৩ = ০। ১^৩ = ১। ৪^৩ = ৬৪। ৫^৩ = ১২৫। ৬^৩ = ২১৬। ৯^৩ = ২৭৯। দুই অংক বিশিষ্ট কিছু ট্রিমরফিক সংখ্যার (trimorphic number) উদাহরণ। ২৪^৩ = ১৩৮২৪। ২৫^৩ = ১৫৬২৫। ৪৯^৩ = ১১৭৬৪৯। এমনি ভাবে.... ৫১, ৭৫, ৭৬, ৯৯। এবার আসুন খুঁজে দেখি কিছু তিন অংক বিশিষ্ট ট্রিমরফিক সংখ্যা (trimorphic number) পাওয়া যায় কিনা। ১২৫^৩ = ১৯৫৩১২৫। ২৪৯^৩ = ১৫৪৩৮২৪৯। এমনি ভাবে .... ২৫১, ৩৭৫, ৩৭৬, ৪৯৯, ৫০১, ৬২৪, ৬২৫, ৭৪৯, ৭৫১, ৮৭৫, ৯৯৯। কিছু চার অংকের ট্রিমরফিক সংখ্যা (trimorphic number) নমুনা। ১২৪৯^৩ = ১৯৪৮৪৪১২৪৯। ৩৭৫১^৩ = ৫২৭৭৬৫৭৩৭৫১। এমনি ভাবে .... ৪৩৭৫, ৪৯৯৯, ৫০০১, ৫৬২৫, ৬২৪৯, ৮৭৫১, ৯৩৭৫, ৯৩৭৬, ৯৯৯৯, এবার দেখুন কিছু পাঁচ অংকের ট্রিমরফিক সংখ্যা (trimorphic number) উদাহরণ। ১৮৭৫১^৩ = ৬৫৯২৮৫১৬১৮৭৫১। ৩১২৪৯^৩ = ৩০৫১৪৬৪৮৫৩১২৪৯। এমনি ভাবে .... ৪০৬২৫, ৪৯৯৯, ৫০০০১, ৫৯৩৭৫, ৬৮৭৫১, ৮১২৪৯, ৯০৬২৪, ৯০৬২৫। ট্রিমরফিক সংখ্যা (trimorphic number) খুঁজে বের করার সহজ কোনো সূত্র আমার জানা নাই, তবে কিছু কিছু ট্রিমরফিক সংখ্যা (trimorphic number) খুব সহজেই লিখে ফেলা যায়। এই ধরনের ট্রিমরফিক সংখ্যা (trimorphic number) লেখার জন্য আপনাকে কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার পরবে না, শুধু লিখে ফেললেই হবে। যেমন- ৯, ৯৯, ৯৯৯, ৯৯৯৯, ৯৯৯৯৯, ৯৯৯৯৯৯৯, ৯৯৯৯৯৯৯৯৯.......... ইত্যাদি। আরো আছে – ৪৯, ৪৯৯, ৪৯৯৯, ৪৯৯৯৯, ৪৯৯৯৯৯, ৪৯৯৯৯৯৯, ৪৯৯৯৯৯৯৯৯....... ইত্যাদি। তাছাড়া – ৫১, ৫০১, ৫০০১, ৫০০০১, ৫০০০০০১, ৫০০০০০০১, ৫০০০০০০০১...... ইত্যাদি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে। ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।


চেনা গণিতবিদদের অজানা গল্প ।। জাহিদ হোসাইন


তাপের প্রেমিক ফুরিয়ার
গণিতবিদদের জীবনধারা তাঁদের আবিষ্কারের মতোই জটিল হয়। ষোলো শতকের ফ্রান্সের গণিতজ্ঞ জোসেফ ফুরিয়ারের জীবন ছিল এমনই অদ্ভুত। এই গণিতবিদ ‘অ্যানালাইটিক্যাল থিওরি অব হিট’-এর জন্য বিখ্যাত। এই তত্ত্ব অনুসারে যেকোনো ফাংশন y=f(x) ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে প্রকাশ করা যায়। তিনি বিশ্বাস করতেন, মরুভূমির গরম পরিবেশই স্বাস্থ্যের পক্ষে সবচেয়েভালো। মোটা মোটা জামাকাপড় পরে অনেক বেশি তাপমাত্রার রুমে বাস করতে শুরু করেন তিনি। ধারণা করা হয়, তাপের প্রতি এই প্রগাঢ় ভালোবাসার জন্যই তাঁর মৃত্যু হয়।

জার্মানির শ্রেষ্ঠ কে?
উনিশ শতকের শুরুর দিকের কথা। জার্মান প্রকৃতিবিজ্ঞানী আলেকজান্ডার ভ্যান হামবোল্ডট ফরাসি জ্যোতির্বিদ ও গণিতবিদ পিয়েরি সাইমন ল্যাপ্লাসকে প্রশ্ন করেছিলেন, ‘জার্মানির সর্বশ্রেষ্ঠ গণিতবিদ কে ছিলেন?’ প্রকৃতিবিজ্ঞানী হামবোল্ডটের ধারণা ছিল, জার্মান গণিতবিদ ফ্রেডরিখ গাউস ছাড়া আর কেউ শ্রেষ্ঠ হতে পারেন না। কিন্তু তাঁকে হতাশ করে জ্যোতির্বিদ ল্যাপ্লাস উত্তর দিলেন, ‘ফ্রেডরিখ পাফ।’ আশ্চর্য হয়ে হামবোল্ডট জিজ্ঞেস করলেন, ‘তাহলে গাউস?’ হামবোল্ডটকে অবাক করে দিয়ে ল্যাপ্লাস বললেন, ‘গাউস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণিতবিদ।’

বহুভাষাবিদ গাউস
গণিতের জগৎকে দুই হাত ভরে দেওয়া ফ্রেডরিখ গাউসের যে কেবল গণিতের প্রতিই মুগ্ধতা ছিল তা নয়, বরং নতুন নতুন ভাষা আয়ত্ত করাতেও তাঁর জুড়ি ছিল না। তাঁর এই শখটিকে তিনি বুদ্ধি শাণিত রাখার পন্থা বলে মনে করতেন। সারা জীবন ভাষা শিখে গেছেন, এমনকি ৬২ বছর বয়সে এসে তিনি রাশিয়ান ভাষা শেখা শুরু করেন, আর মাত্র দুই বছরের মধ্যেই এই ভাষায় সাবলীলভাবে কথা বলতে শুরু করেন।

অদক্ষ কৃষক নিউটন
পৃথিবীখ্যাত পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ আইজ্যাক নিউটন ভালো কৃষক ছিলেন না বলে কলেজে ভর্তি হয়েছিলেন। ১৭ বছর বয়সে নিউটনের মা তাঁকে কৃষিকাজের সঙ্গে যুক্ত হতে বলেন। কিন্তু নিউটন ভালো কৃষক ছিলেন না বলে তাঁর চাচা তাঁকে অনেকটা নিরুপায় হয়েই ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি করে দেন।

ডায়মন্ডের গণিতপ্রেম
ইংলিশ গণিতবিদ জন ওয়ালিস পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ নিউটনের বন্ধু ছিলেন। ওয়ালিস তাঁর ডায়েরিতে নিউটনের কুকুর নিয়ে লিখেছিলেন। নিউটনের ধারণা ছিল, তাঁর পোষা কুকুর ডায়মন্ডের সামান্য হলেও গণিত-সম্পর্কিত জ্ঞান আছে। ওয়ালিস কারণ জিজ্ঞেস করলে নিউটনের সরল উক্তি ছিল, ‘ডায়মন্ড দুটো উপপাদ্যের প্রমাণ করেছিল। যার প্রথমটি আগে থেকেই ভুল ছিল এবং দ্বিতীয়টি ছিল নিয়মবহির্ভূত।’

‘সুতরাং ঈশ্বর আছেন’
গণিতের প্রায় সব শাখায় যে মানুষটির ছিল স্বচ্ছন্দ পদচারণ, তিনি লিওনার্ড অয়লার। জন্মসূত্রে সুইস এই নাগরিক জীবনের একটা বড় অংশ কাটান রাশিয়ায়। রুশ রানি ক্যাথেরিন দ্য গ্রেটের সময় তিনি সেন্ট পিটার্সবার্গ একাডেমিতে গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগে গবেষণা করতেন। সেই সময়ে রানির আমন্ত্রণে নিরীশ্বরবাদী ফরাসি দার্শনিক ডেনিস ডিডেরট রাশিয়া ভ্রমণে আসেন। রানির আশঙ্কা ছিল, ডিডেরট তাঁর নিরীশ্বরবাদী তত্ত্ব দিয়ে রাশিয়ান কোর্টকে প্রভাবিত করতে পারেন। রানি অয়লারকে দায়িত্ব দেন ডিডেরটকে থামানোর জন্য। ডিডেরটকে জানানো হয়, একজন গণিতবিদ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছেন এবং তা রুশ কোর্টে উপস্থাপন করা হবে। কোর্টে দার্শনিক ডেনিস ডিডেরট লিওনার্ড অয়লারের কাছে অস্তিত্ব প্রমাণের নমুনা চান। স্বল্পভাষী অয়লারের উত্তর ছিল, ‘মাননীয় বিচারক, a+bn/n=x; সুতরাং ঈশ্বর আছেন।’ আসলে অয়লার জানতেন যে ডিডেরট গণিতের ব্যাপারে নিতান্তই অদক্ষ। সুতরাং গণিতের মারপ্যাঁচে ফেলে তাঁকে বোকা বানানো কঠিন হবে না। তেমনটাই ঘটেছিল, ডিডেরট অয়লারের এই বক্তব্যের বিরুদ্ধে একটি যুক্তিও উপস্থাপন করতে পারেননি। তিনি চুপচাপ কোর্ট থেকে বেরিয়ে যান এবং পরে গণিতবিদদের অস্পষ্ট, দুর্বোধ্য বলে স্বীকার করেন। দার্শনিক ডেনিস ডিডেরট এ ঘটনার পর গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন এবং গণিতবিষয়ক কয়েকটি আলোচনা গ্রন্থ প্রকাশ করেন।

ফিবোনাচ্চি নামের রহস্য
ইতালিয়ান গণিতবিদ ফিবোনাচ্চি পাঁচটি নামে পরিচিত ছিলেন। মধ্যযুগীয় এই গণিতবিদের পুরো নাম লিওনার্দো পিসানো বিগোলো হলেও তাঁকে কখনো কখনো লিওনার্দো অব পিসা, লিওনার্দো পিসানো, লিওনার্দো বোনাচ্চি ও লিওনার্দো ফিবোনাচ্চি নামে ডাকা হতো। এই গণিতবিদের বাবার নাম ছিল গুগলিলিমো বোনাচ্চি। এ জন্য তাঁকে বোনাচ্চির ছেলে বা ‘ফিলিয়াস বোনাচ্চি’ নামে ডাকা হতো। ফিলিয়াস বোনাচ্চি থেকে ফিবোনাচ্চি নামের উৎপত্তি।

ক্ষণজন্মা প্যাসকেল
ফরাসি গণিতবিদ, উদ্ভাবক ব্লেইজ প্যাসকেল তাঁর ৩৯ বছরের ক্ষণজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি জ্যামিতিসংক্রান্ত একটি নতুন উপপাদ্য প্রমাণ করেন। বয়স যখন ২০, তিনি তখন স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র উদ্ভাবন করেন। ৩০ বছর বয়সে তিনি গণিতে তাঁর অসামান্য কীর্তি দ্বিপদী বিন্যাসের ওপর ‘প্যাসকেলের ত্রিভুজ’ প্রকাশ করেন।

প্রডিজি রেনে দেকার্তে
ফরাসি গণিতবিদ-দার্শনিক রেনে দেকার্তে মাত্র আট বছর বয়সে কলেজে পড়াশোনা শুরু করেন। গণিতে কার্তেসিয়ান জ্যামিতি ও তলের জন্য বিখ্যাত হলেও তিনি কিন্তু পেশায় আইনজীবী ছিলেন।

ডজসনের অ্যালিস
ব্রিটিশ গণিতবিদ চার্লস ডজসনের বিখ্যাত বই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। কী, কোথাও কোনো গরমিল মনে হচ্ছে? আসলে না, ইংরেজি সাহিত্যের জনপ্রিয় লেখিকা লুই ক্যারল আসলে চার্লস ডজসনেরই ছদ্মনাম। শৌখিন ফটোগ্রাফার ডজসন গাণিতিক লজিক নিয়ে অনেক কাজ করেছেন।

ডিমোয়েভারের মৃত্যু গণনা
জটিল সংখ্যা নিয়ে পড়াশোনা করেছেন এমন সবাই আব্রাহাম ডিমোয়েভারের নাম জানেন। তাঁর সম্পর্কে কথিত আছে যে তিনি আগে থেকেই নিজের মৃত্যুর দিন ও তারিখ হিসাব করে বের করেছিলেন। একদিন ডিমোয়েভার লক্ষ করেন যে প্রতিদিন তিনি ১৫ মিনিট করে আগের দিনের থেকে বেশি ঘুমাচ্ছেন।
এই বেশি ঘুমানোর প্রবণতা কিছুতেই বন্ধ হচ্ছে না।
তিনি ধারণা করেন, এটা চলতে থাকলে একসময় তাঁর মৃত্যু অবধারিত। প্রতিদিন ১৫ মিনিট করে বেশিঘুমালে যেদিন ঘুমানোর সময় ২৪ ঘণ্টা পার হয়ে যাবে সেদিনই তাঁর মৃত্যু ঘটবে।
এটা থেকে তিনি হিসাব করে বের করেন তাঁর মৃত্যু হবে ১৭৫৪ সালের নভেম্বর মাসের ২৭ তারিখে। গণিতের প্রতি নিজের নিঃসংকোচ বিশ্বাসকে সঠিক প্রমাণ করে ঠিক সেদিনই মৃত্যুবরণ করেছিলেন তিনি। 

সূত্র : দৈনিক প্রথম আলো


আশ্চর্য একটি সংখ্যা ১৪২৮৫৭ ।। মরূভূমির জলদস্যু


আশ্চর্য একটি সংখ্যা ১৪২৮৫৭

এর আগেও বেশকটি আশ্চর্য সংখ্যাকে উপস্থাপন করেছি আপনাদের সামনে। সেই ধারাবাহিকতায় আজ আবার আর একটি আশ্চর্য সংখ্যা নিয়ে হাজির হলাম। সংখ্যাটি হচ্ছে ১৪২৮৫৭। এই সংখ্যাটির রয়েছে আশ্চর্য কিছু বৈশিষ্ট, যেমন .......

বৈশিষ্ট একঃ
142857×1 = 142857
142857×2 = 285714
142857×3 = 428571


১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ = ১০০


১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ = ১০০

১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলিকে একবার মাত্র ব্যবহার করে ১০০ তৈরি করার চেষ্ঠা করেনি এমন লোক খুঁজে পাওয়া ভার। যারা চেষ্টা করে সমাধান পেয়েছেন তাদের অভিনন্দন আর যারা পাননি তারা একবার চোখবুলাতে পারেন আমার এই টপিকটিতে।


নির্বাচিত বিষয়গুলো দেখুন

কবিতা ছোটগল্প গল্প নিবন্ধ ছড়া টিপস রম্য গল্প প্রেমের কবিতা ইসলামী সাহিত্য স্বাস্থ্য কথা কৌতুক কম্পিউটার টিপস জানা অজানা লাইফ স্ট্যাইল স্বাধীনতা স্থির চিত্র ইসলাম ফিচার শিশুতোষ গল্প কবি পরিচিতি প্রবন্ধ ইতিহাস চিত্র বিচিত্র প্রকৃতি বিজ্ঞান রম্য রচনা লিরিক ঐতিহ্য পাখি মুক্তিযুদ্ধ শরৎ শিশু সাহিত্য বর্ষা আলোচনা বিজ্ঞান ও কম্পিউটার বীরশ্রেষ্ঠ লেখক পরিচিতি স্বাস্থ টিপস উপন্যাস গাছপালা জীবনী ভিন্ন খবর হারানো ঐতিহ্য হাসতে নাকি জানেনা কেহ ছেলেবেলা ফল ফুল বিরহের কবিতা অনু গল্প প্রযুক্তি বিউটি টিপস ভ্রমণ মজার গণিত সংস্কৃতি সাক্ষাৎকার ঔষধ গবেষণা ডাউনলোড প্যারডী ফেসবুক মানুষ সৃষ্টির উদ্দেশ্য রম্য কবিতা সাধারণ জ্ঞান সাহিত্যিক পরিচিতি সায়েন্স ফিকশান স্বাধীনতার কবিতা স্বাধীনতার গল্প কৃষি তথ্য চতুর্দশপদী প্রেমের গল্প মোবাইল ফোন রুপকথার গল্প কাব্য ক্যারিয়ার গৌরব জীবনের গল্প ফটোসপ সবুজ সভ্যতা
অতনু বর্মণ অদ্বৈত মারুত অধ্যাপক গোলাম আযম অনন্ত জামান অনিন্দ্য বড়ুয়া অনুপ সাহা অনুপম দেব কানুনজ্ঞ অমিয় চক্রবর্তী অরুদ্ধ সকাল অর্ক অয়ন খান আ.শ.ম. বাবর আলী আইউব সৈয়দ আচার্য্য জগদীশচন্দ্র বসু আজমান আন্দালিব আতাউর রহমান কাবুল আতাউস সামাদ আতোয়ার রহমান আত্মভোলা (ছন্দ্রনাম) আদনান মুকিত আনিসা ফজলে লিসি আনিসুর রহমান আনিসুল হক আনোয়ারুল হক আন্জুমান আরা রিমা আবদুল ওহাব আজাদ আবদুল কুদ্দুস রানা আবদুল গাফফার চৌধুরী আবদুল মান্নান সৈয়দ আবদুল মাবুদ চৌধুরী আবদুল হাই শিকদার আবদুল হামিদ আবদুস শহীদ নাসিম আবিদ আনোয়ার আবু মকসুদ আবু সাইদ কামাল আবু সাঈদ জুবেরী আবু সালেহ আবুল কাইয়ুম আহম্মেদ আবুল মোমেন আবুল হাসান আবুল হায়াত আবুল হোসেন আবুল হোসেন খান আবেদীন জনী আব্দুল কাইয়ুম আব্দুল মান্নান সৈয়দ আব্দুল হালিম মিয়া আমানত উল্লাহ সোহান আমিনুল ইসলাম চৌধুরী আমিনুল ইসলাম মামুন আরিফুন নেছা সুখী আরিফুর রহমান খাদেম আল মাহমুদ আলম তালুকদার আশীফ এন্তাজ রবি আসমা আব্বাসী আসাদ চৌধুরী আসাদ সায়েম আসিফ মহিউদ্দীন আসিফুল হুদা আহমদ - উজ - জামান আহমদ বাসির আহমেদ আরিফ আহমেদ খালিদ আহমেদ রাজু আহমেদ রিয়াজ আহসান হাবিব আহসান হাবীব আহাম্মেদ খালিদ ইকবাল আজিজ ইকবাল খন্দকার ইব্রাহিম নোমান ইব্রাহীম মণ্ডল ইমদাদুল হক মিলন ইলিয়াস হোসেন ইশতিয়াক ইয়াসির মারুফ উত্তম মিত্র উত্তম সেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এ কে আজাদ এ টি এম শামসুজ্জামান এ.বি.এম. ইয়াকুব আলী সিদ্দিকী একরামুল হক শামীম একে আজাদ এনামুল হায়াত এনায়েত রসুল এম আহসাবন এম. মুহাম্মদ আব্দুল গাফফার এম. হারুন অর রশিদ এরশাদ মজুদার এরশাদ মজুমদার এস এম নাজমুল হক ইমন এস এম শহীদুল আলম এস. এম. মতিউল হাসান এসএম মেহেদী আকরাম ওমর আলী ওয়াসিফ -এ-খোদা ওয়াহিদ সুজন কবি গোলাম মোহাম্মদ কমিনী রায় কাজী আনিসুল হক কাজী আবুল কালাম সিদ্দীক কাজী নজরুল ইসলাম কাজী মোস্তাক গাউসুল হক শরীফ কাদের সিদ্দিকী বীর উত্তম কাপালিক কামরুল আলম সিদ্দিকী কামাল উদ্দিন রায়হান কার্তিক ঘোষ কায়কোবাদ (কাজেম আলী কোরেশী) কৃষ্ণকলি ইসলাম কে এম নাহিদ শাহরিয়ার কেজি মোস্তফা খন্দকার আলমগীর হোসেন খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ্ খান মুহাম্মদ মইনুদ্দীন খালেদ রাহী গাজী গিয়াস উদ্দিন গিরিশচন্দ সেন গিয়াস উদ্দিন রূপম গোলাম কিবরিয়া পিনু গোলাম নবী পান্না গোলাম মোস্তফা গোলাম মোহাম্মদ গোলাম সরোয়ার চন্দন চৌধুরী চৌধুরী ফেরদৌস ছালেহা খানম জুবিলী জ. রহমান জসিম মল্লিক জসীম উদ্দিন জহির উদ্দিন বাবর জহির রহমান জহির রায়হান জাওয়াদ তাজুয়ার মাহবুব জাকির আবু জাফর জাকির আহমেদ খান জাকিয়া সুলতানা জান্নাতুল করিম চৌধুরী জান্নাতুল ফেরদাউস সীমা জাফর আহমদ জাফর তালুকদার জাহাঙ্গীর আলম জাহান জাহাঙ্গীর ফিরোজ জাহিদ হোসাইন জাহিদুল গণি চৌধুরী জায়ান্ট কজওয়ে জিয়া রহমান জিল্লুর রহমান জীবনানন্দ দাশ জুবাইদা গুলশান আরা জুবায়ের হুসাইন জুলফিকার শাহাদাৎ জেড জাওহার জয়নাল আবেদীন বিল্লাল ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ড. কাজী দীন মুহম্মদ ড. ফজলুল হক তুহিন ড. ফজলুল হক সৈকত ড. মাহফুজুর রহমান আখন্দ ড. মুহা. বিলাল হুসাইন ড. মুহাম্মদ শহীদুল্লাহ ড. রহমান হাবিব ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর সন্দীপক মল্লিক ডা. দিদারুল আহসান ডা: সালাহ্উদ্দিন শরীফ তমিজ উদদীন লোদী তাজনীন মুন তানজিল রিমন তাপস রায় তামান্না শারমিন তারক চন্দ্র দাস তারাবাঈ তারেক রহমান তারেক হাসান তাসনুবা নূসরাত ন্যান্সী তাসলিমা আলম জেনী তাহমিনা মিলি তুষার কবির তৈমুর রেজা তৈয়ব খান তৌহিদুর রহমান দর্পণ কবীর দিলওয়ার হাসান দেলোয়ার হোসেন ধ্রুব এষ ধ্রুব নীল নঈম মাহমুদ নবাব আমিন নাইমুর রশিদ লিখন নাইয়াদ নাজমুন নাহার নাজমুল ইমন নাফিস ইফতেখার নাবিল নাসির আহমেদ নাসির উদ্দিন খান নাহার মনিকা নাহিদা ইয়াসমিন নুসরাত নিজাম কুতুবী নির্জন আহমেদ অরণ্য নির্মলেন্দু গুণ নিসরাত আক্তার সালমা নীল কাব্য নীলয় পাল নুরে জান্নাত নূর মোহাম্মদ শেখ নূর হোসনা নাইস নৌশিয়া নাজনীন পীরজাদা সৈয়দ শামীম শিরাজী পুলক হাসান পুষ্পকলি প্রাঞ্জল সেলিম প্রীতম সাহা সুদীপ ফকির আবদুল মালেক ফজল শাহাবুদ্দীন ফররুখ আহমদ ফাতিহা জামান অদ্রিকা ফারুক আহমেদ ফারুক নওয়াজ ফারুক হাসান ফাহিম আহমদ ফাহিম ইবনে সারওয়ার ফেরদৌসী মাহমুদ ফয়সাল বিন হাফিজ বাদশা মিন্টু বাবুল হোসেইন বিকাশ রায় বিন্দু এনায়েত বিপ্রদাশ বড়ুয়া বেগম মমতাজ জসীম উদ্দীন বেগম রোকেয়া বেলাল হোসাইন বোরহান উদ্দিন আহমদ ম. লিপ্স্কেরভ মঈনুল হোসেন মজিবুর রহমান মন্জু মতিউর রহমান মল্লিক মতিন বৈরাগী মধু মনসুর হেলাল মনিরা চৌধুরী মনিরুল হক ফিরোজ মরুভূমির জলদস্যু মর্জিনা আফসার রোজী মশিউর রহমান মহিউদ্দীন জাহাঙ্গীর মা আমার ভালোবাসা মাইকেল মধুসূদন দত্ত মাওলানা মুহাম্মাদ মাকসুদা আমীন মুনিয়া মাখরাজ খান মাগরিব বিন মোস্তফা মাজেদ মানসুর মুজাম্মিল মানিক দেবনাথ মামুন হোসাইন মারজান শাওয়াল রিজওয়ান মারুফ রায়হান মালিহা মালেক মাহমুদ মাসুদ আনোয়ার মাসুদ মাহমুদ মাসুদা সুলতানা রুমী মাসুম বিল্লাহ মাহফুজ উল্লাহ মাহফুজ খান মাহফুজুর রহমান আখন্দ মাহবুব আলম মাহবুব হাসান মাহবুব হাসানাত মাহবুবা চৌধুরী মাহবুবুল আলম কবীর মাহমুদা ডলি মাহমুদুল বাসার মাহমুদুল হাসান নিজামী মাহ্‌মুদুল হক ফয়েজ মায়ফুল জাহিন মিতা জাহান মু. নুরুল হাসান মুজিবুল হক কবীর মুন্সি আব্দুর রউফ মুফতি আবদুর রহমান মুরাদুল ইসলাম মুস্তাফিজ মামুন মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ শাহাদাত হোসেন মুহাম্মদ আনছারুল্লাহ হাসান মুহাম্মদ আবু নাসের মুহাম্মদ আমিনুল হক মুহাম্মদ জাফর ইকবাল মুহাম্মদ মহিউদ্দিন মুহাম্মাদ হাবীবুল্লাহ মুহিউদ্দীন খান মেজবাহ উদ্দিন মেহনাজ বিনতে সিরাজ মেহেদি হাসান শিশির মো. আরিফুজ্জামান আরিফ মো: জামাল উদ্দিন মোঃ আহসান হাবিব মোঃ তাজুল ইসলাম সরকার মোঃ রাকিব হাসান মোঃ রাশেদুল কবির আজাদ মোঃ সাইফুদ্দিন মোমিন মেহেদী মোর্শেদা আক্তার মনি মোশাররফ মোশাররফ হোসেন খান মোশারেফ হোসেন পাটওয়ারী মোহসেনা জয়া মোহাম্মদ আল মাহী মোহাম্মদ জামাল উদ্দীন মোহাম্মদ নূরুল হক মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ মোহাম্মদ মুহিব্বুল্লাহ মোহাম্মদ সা'দাত আলী মোহাম্মদ সাদিক মোহাম্মদ হোসাইন মৌরী তানিয় যতীন্দ্র মোহন বাগচী রজনীকান্ত সেন রণক ইকরাম রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রহমান মাসুদ রহিম রায়হান রহিমা আখতার কল্পনা রাখাল রাজিব রাজিবুল আলম রাজীব রাজু আলীম রাজু ইসলাম রানা হোসেন রিয়াজ চৌধুরী রিয়াদ রুমা মরিয়ম রেজা উদ্দিন স্টালিন রেজা পারভেজ রেজাউল হাসু রেহমান সিদ্দিক রোকনুজ্জামান খান রোকেয়া খাতুন রুবী শওকত হোসেন শওকত হোসেন লিটু শওগাত আলী সাগর শফিক আলম মেহেদী শরীফ আতিক-উজ-জামান শরীফ আবদুল গোফরান শরীফ নাজমুল শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক শামছুল হক রাসেল শামসুজ্জামান খান শামসুর রহমান শামস্ শামীম হাসনাইন শারমিন পড়শি শাহ আব্দুল হান্নান শাহ আলম শাহ আলম বাদশা শাহ আহমদ রেজা শাহ নেওয়াজ চৌধুরী শাহ মুহাম্মদ মোশাহিদ শাহজাহান কিবরিয়া শাহজাহান মোহাম্মদ শাহনাজ পারভীন শাহাদাত হোসাইন সাদিক শাহাবুদ্দীন আহমদ শাহাবুদ্দীন নাগরী শাহিন শাহিন রিজভি শিউল মনজুর শিরিন সুলতানা শিশিরার্দ্র মামুন শুভ অংকুর শেখ হাবিবুর রহমান সজীব সজীব আহমেদ সত্যেন্দ্রনাথ দত্ত সাইদা সারমিন রুমা সাইফ আলি সাইফ চৌধুরী সাইফ মাহাদী সাইফুল করীম সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী সাকিব হাসান সাজ্জাদুর রহমান সাজ্জাদ সানজানা রহমান সাবরিনা সিরাজী তিতির সামছুদ্দিন জেহাদ সামিয়া পপি সাযযাদ কাদির সারোয়ার সোহেন সালমা আক্তার চৌধুরী সালমা রহমান সালেহ আকরাম সালেহ আহমদ সালেহা সুলতানা সিকদার মনজিলুর রহমান সিমু নাসের সিরহানা হক সিরাজুল ইসলাম সিরাজুল ফরিদ সুকান্ত ভট্টাচার্য সুকুমার বড়ুয়া সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুফিয়া কামাল সুভাষ মুখোপাধ্যায় সুমন সোহরাব সুমনা হক সুমন্ত আসলাম সুমাইয়া সুহৃদ সরকার সৈয়দ আরিফুল ইসলাম সৈয়দ আলমগীর সৈয়দ আলী আহসান সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী সৈয়দ তানভীর আজম সৈয়দ মুজতবা আলী সৈয়দ সোহরাব হানিফ মাহমুদ হামিদুর রহমান হাসান আলীম হাসান ভূইয়া হাসান মাহবুব হাসান শরীফ হাসান শান্তনু হাসান হাফিজ হাসিনা মমতাজ হুমায়ূন আহমেদ হুমায়ূন কবীর ঢালী হেলাল মুহম্মদ আবু তাহের হেলাল হাফিজ হোসেন মাহমুদ হোসেন শওকত হ্নীলার বাঁধন

মাসের শীর্ষ পঠিত

 
রায়পুর তরুণ ও যুব ফোরাম

জোনাকী অনলাইন লাইব্রেরী - Jonaaki Online Library © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ